কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এলজিইডির অর্থায়নে নির্মাণাধীন নৌপথের ল্যান্ডিং স্টেশন প্রকল্প পরিদর্শন করেছেন মীর শাহে আলম এমপি।
শুক্রবার (৫ জুন ২০২৬) প্রকল্প এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের সমন্বয়ে মহেশখালী দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি উপজেলা ও জেলা শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

