https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday, 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ার মোকামতলায় থানা ও পৌরসভা গঠনের অনুমোদন / দীর্ঘদিনের দাবি পূরণ, প্রশাসনিক ও নাগরিক সেবায় আসছে নতুন গতি

admin
November 16, 2026 5:20 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার মোকামতলায় নতুন থানা ও পৌরসভা প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোকামতলাকে থানা ও পৌরসভায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‎সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নিকার সভায় বিস্তারিত আলোচনা শেষে প্রধানমন্ত্রী মোকামতলায় থানা ও পৌরসভা প্রতিষ্ঠার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এ অঞ্চলে থানা ও পৌরসভা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এ সিদ্ধান্তের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে।

‎সংশ্লিষ্টদের মতে, নতুন থানা প্রতিষ্ঠিত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং পুলিশি সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। অন্যদিকে পৌরসভা গঠনের মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, পানি নিষ্কাশন ও অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।

‎এ ছাড়া মোকামতলায় ব্যবসা-বাণিজ্য, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। প্রশাসনিক সেবার পরিধি বাড়ার পাশাপাশি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

‎উল্লেখ্য, উপজেলা প্রতিষ্ঠার পর এবার থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদনের মধ্য দিয়ে মোকামতলার প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে এ অঞ্চলের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।