https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে বগুড়ার শেরপুরে বিএনপির দোয়া মাহফিল

admin
September 11, 2026 8:38 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, মা-মাটি-মানুষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা এবং দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি পেয়ার হোসেন পিয়ার, হাসানুল মারুফ শিমুল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, হাহিদুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, সাবেক কাউন্সিল জাকারিয়া মাসুদ, ছাত্রনেতা আরমান, মির্জা নজরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।