https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

admin
September 12, 2026 7:34 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম ও ইছামতি এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, স্কাউট, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ ও ইছামতি এলাকার আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

‎কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন বা প্রশাসনিক তৎপরতার ওপর নির্ভর করলে হবে না। এ রোগের বিস্তার রোধে নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও কর্মস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন স্থাপনা ও অন্যান্য স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎শিক্ষার্থী ও স্কাউটদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য বিষয়ে দায়িত্ববোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার পাশাপাশি নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধ একটি সামাজিক দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে। তাই মৌসুমি অভিযান নয়, বছরজুড়েই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎কর্মসূচিতে অংশ নেওয়া সবাই ‘নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রত্যয় ব্যক্ত করেন এবং ধুনট উপজেলাকে ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।