https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 8 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী, প্রতিটি ইউনিয়নে নিয়োগ পাবেন দুই নারী

admin
নভেম্বর 7, 2026 9:10 অপরাহ্ন
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

গ্রাম পুলিশ সদস্যদের বেতন, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং তাঁদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে একজন সাধারণ গ্রাম পুলিশ সদস্য মাসিক সাড়ে সাত হাজার টাকা বেতন পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেওয়া হবে। নতুন এ সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর হবে।

অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বৃদ্ধি

প্রধানমন্ত্রী জানান, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এ ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া থানায় সাপ্তাহিক হাজিরার জন্য যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা আগে প্রতি সপ্তাহে ৩০০ টাকা পেলেও এখন থেকে পাবেন ৫০০ টাকা। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানদের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

প্রতিটি ইউনিয়নে নিয়োগ পাবেন দুই নারী গ্রাম পুলিশ

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নির্ধারণের কথাও জানান তিনি।

পদবি পরিবর্তন ও পেশাগত মর্যাদা বৃদ্ধির উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেন, শুধু পদবি পরিবর্তন নয়, গ্রাম পুলিশের আর্থিক ও পেশাগত মর্যাদা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগে মহল্লাদার ও দফাদার হিসেবে পরিচিতদের এখন থেকে যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে পরিচিত করা হবে।

গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক তাঁদের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে। পরবর্তী সময়ে গাছ বিক্রি করে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

মহাসমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মহাসমাবেশে যোগ দেন।

সমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন সুবিধা, যাতায়াত, নারী সদস্য নিয়োগ, মাতৃত্বকালীন ছুটি এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।