https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাসোমবার, 9 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে দুই সদস্যের মৃত্যু, পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা ও চাকরির ঘোষণা

admin
নভেম্বর 7, 2026 11:02 অপরাহ্ন
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক,:

ঢাকা, ৭ নভেম্বর ২০২৬: রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশ নিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন ওই দুই সদস্য। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহত সদস্যদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তাঁদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলেও তিনি জানান।

পরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি। সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া নিহতদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনকভাবে দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।