দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৭ নভেম্বর ২০২৬: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে তিনি তাঁদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করেন।
এ সময় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদানের কথাও স্মরণ করা হয়।
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে।

