https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

admin
July 7, 2026 7:56 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫ম ইউএনকপস ২০২৬ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ জুলাই ২০২৬, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল মি. অতুল খারে (Atul Khare) এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া (Jean-Pierre Lacroix) এর সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকে প্রতিনিধিদলের অন্যতম সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির অংশগ্রহণ করেন।

বাংলাদেশের পুলিশ প্রধান বৈঠককালে বলেন, জাতিসংঘের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিপ্রতিষ্ঠা এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরো বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের উভয় আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের উঁচুমানের পেশাদারিত্ব, নৈতিকতা, শৃঙ্খলা এবং গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা উভয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থাপিত বিষয়গুলো বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।