
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ঐতিহ্যবাহী শ্যামলী হোটেলের স্বত্বাধিকারী রাজা হকের একমাত্র মেয়ে তাসনিম হক পূর্বা (৩০) ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট)রাত সাড়ে নয়টার দিকে ঢাকার কুর্মিটোলা রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত পূর্বা এক ছেলে সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে রেল ক্রসিং পারাপারের সময় লাইনে পায়ের সেন্ডেল আটকে যায়, এ সময় তিনি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে কুর্মিটোলায় হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বাদ জুম্মা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজা নামাজ শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
Reporter Name 














