Dhaka ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এসেছেন শ্রীলেখা মিত্র

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ৩ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি বিনোদন ডেস্কঃ

টলিউড অভিনয় তারকা শ্রীলেখা মিত্র বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন আলোচিত – সমালোচিত। এই অভিনেত্রী নিজের সৌন্দর্য কিংবা ঠোঁটকাটা স্বভাবের কারণে বিশেষ খ্যাত। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক বিষয়েও কথা বলে থাকেন তিনি। কয়দিন পরেই তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে। তাই প্রশ্ন ওঠেছে – কেনো তিনি ঢাকায় আসছেন ?

১১ জানুয়ারি (বুধবার) নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঢাকায় আসার তথ্য জানিয়েছেন শ্রীলেখা। তিনি তাতে লিখেছেন – বাংলাদেশে ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি।

জানা যায়, এর আগে গত ১৩ ডিসেম্বর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার ব্যাপারে শ্রীলেখা বলেছিলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় আসছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, সিনেমাটি দেখাতে পারবো আপনাদের।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী চলবে উৎসবের আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে এই আসরে। আর সেখানেই প্রদর্শন করা হবে টালিউড অভিনেত্রী শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমাটি। আর তিনি আসবেন ১৫ জানুয়ারি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

ঢাকায় এসেছেন শ্রীলেখা মিত্র

আপডেটের সময় : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩