দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪ মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।
এর আগে, তিনি সকাল ৭টা ৫৭ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান।
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন শেখ হাসিনা।
ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

