https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

তিনটি দোয়ার বাক্যে ইমানের মৌলিক দর্শন

admin
August 19, 2026 7:57 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

“রাদিতু বিল্লাহি রব্বান, ওয়া বিল-ইসলামি দীনান, ওয়া বি-মুহাম্মাদিন রাসুলান”—যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট থাকে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫২৯)

দোয়ার অর্থ: ‘আমি সন্তুষ্টচিত্তে আল্লাহকে আমার প্রতিপালক, ইসলামকে আমার ধর্ম এবং মুহাম্মদ (সা.)-কে আমার রাসুল হিসেবে গ্রহণ করেছি।’
মাত্র তিনটি ছোট বাক্য। অথচ এর মধ্যে রয়েছে ঈমানের গভীর তাৎপর্য ও বিশাল সুসংবাদ। মহানবী (সা.) এই ফজিলত অর্জনের জন্য বিপুল সম্পদ, সামাজিক মর্যাদা কিংবা কঠিন শারীরিক সাধনার কোনো শর্ত দেননি। বরং গুরুত্ব দিয়েছেন অন্তরের একনিষ্ঠতা, বিশ্বাস ও পরম সন্তুষ্টির ওপর।

তিনটি বাক্যে ঈমানের মূল শিক্ষা
১. আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া
এর অর্থ হলো—সৃষ্টিকর্তা হিসেবে মহান আল্লাহর সিদ্ধান্ত, ফয়সালা, হেদায়েত ও তাকদিরের ওপর সন্তুষ্ট থাকা। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য কিংবা দুঃখ-কষ্ট—যে পরিস্থিতিই আসুক, আল্লাহর রহমতের ওপর আস্থা রাখা এবং তাঁর সিদ্ধান্তের প্রতি বিশ্বাস অটুট রাখাই এর অন্যতম শিক্ষা।

২. ইসলামকে জীবনবিধান হিসেবে গ্রহণ করা
ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিকতা বা সামাজিক রীতিনীতির নাম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা মেনে চলা এবং আল্লাহর বিধানের মধ্যে আত্মিক প্রশান্তি খুঁজে পাওয়াই হলো ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করার প্রকৃত অর্থ।

৩. মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে মেনে নেওয়া
মহানবী (সা.)-এর দেখানো পথকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা এবং তাঁর সুন্নাহ অনুসরণ করা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর শিক্ষা ও আদর্শকে জীবনে বাস্তবায়ন করাই এই স্বীকৃতির বাস্তব প্রকাশ।

কখন পড়বেন এই দোয়া?
এই মূল্যবান দোয়াটি বিভিন্ন সময়ে পাঠের ফজিলত রয়েছে। আজান শোনার পর এটি পাঠ করলে গুনাহ মাফ হওয়ার সুসংবাদ এসেছে। (সহিহ মুসলিম, হাদিস: ৩৮৬)
এ ছাড়া সকাল ও সন্ধ্যার জিকিরের মধ্যেও এই দোয়ার বিশেষ ফজিলত রয়েছে। নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার এই বাক্য পাঠ করবে, কেয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৭২)

তাই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়া পাঠের অভ্যাস করা যেতে পারে। পাশাপাশি আজান ও ইকামতের মধ্যবর্তী সময়সহ দোয়া কবুলের সম্ভাবনাময় সময়গুলোতেও আল্লাহর কাছে প্রার্থনার সঙ্গে এই জিকির পাঠ করা যেতে পারে।
ছোট্ট এই দোয়ায় রয়েছে ঈমানের তিনটি মৌলিক স্বীকৃতি—আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করা এবং মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে বিশ্বাস করা। অন্তরের বিশ্বাস ও সন্তুষ্টির সঙ্গে এই তিনটি স্বীকৃতি জীবনে ধারণ করাই দোয়াটির প্রকৃত শিক্ষা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।