https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের যোগদান

admin
August 30, 2026 8:55 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। রোববার (৩০ আগস্ট) সকালে তিনি শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় তাঁরা নতুন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানান।

যোগদানকালে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. ইকবাল হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রফিকুল ইসলাম ও মোছা. নুরজাহান বেগম, নাজির কাম-ক্যাশিয়ার মো. রাকিবুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মো. মামুনূর রহমান, কম্পিউটার অপারেটর মো. সাজেদুর রহমান সৈকত ও কামরুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন এর আগে বগুড়ার ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বদলির আদেশের পর তিনি শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে আব্দুল্লাহ আল মামুন শেরপুর উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।