- বগুড়া প্রতিনিধি:
বগুড়া মহানগরের জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন ড্রেন সংস্কারের খনন কাজের সময় গুলি পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) এই গুলিগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, আজ সকালে সিটি কর্পোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের খনন কাজ করছিলেন শ্রমিকরা। এসময় একজন শ্রমিক খননকৃত ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির ভেতরে ধাতব সদৃশ বস্তু দেখতে পান। পরে শ্রমিকরা থানা পুলিশকে ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম আলী বলেন, শ্রমিকরা কাজ করার সময় গুলির কার্তুজগুলো মাটির ভেতরে খুঁজে পান। গণণা করে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে। তিনি আরও বলেন, গুলি মহান মুক্তিযুদ্ধের সময়ের অথবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ের থানার লুটকৃত গুলি কিনা তা পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

