https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়ায় ৭ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
August 30, 2026 8:38 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে মাদকদ্রব্যসহ সাতজনকে আটক করে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রসুল বাবু (২৬), পিতা মো. তারাজুল ইসলাম, সাং-মালগ্রাম; মো. ইয়াছিন (৫২), পিতা মৃত ইউনুস আলী, সাং-লতিফপুর কলোনি; মো. আবু তাহের (৩২), পিতা মৃত সিদ্দিক রহমান, সাং-গড়ফতেপুর, থানা-সোনাতলা; মো. আশিক সরকার (২৬), পিতা মো. মতিউর রহমান, সাং-সুখানপুকুর, থানা-গাবতলী; মো. মাজেদ আলী (৪৮), পিতা মৃত আবু বক্কর, সাং-এরুইল, থানা-কাহালু; মো. দোয়েল শেখ (৩৫), পিতা মৃত জনু শেখ, সাং-মালগ্রাম এবং মো. রিপন শেখ (৫৪), পিতা মৃত আবুল কাশেম শেখ, সাং-বাদুরতল-মহানগর।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়া মহানগরের গুরুত্বপূর্ণ ও মাদকপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্যসহ আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।