Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে: ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

বিদ্যুৎ খাতে দুর্নীতির ফলে যে ব্যয় বেড়েছে, সেই ঘাটতি মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে, তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে।

বুধবার (১ মার্চ) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার বরিশাল বিভাগে বিএনপি থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন দলের সিনিয়র নেতারা।

সরকার সাধারণ মানুষের সঙ্গে রসিকতা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চাল, ডাল, তেলের দাম বেড়েই চলেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ যখন খেতে পাচ্ছে না তখন হাওরে প্রধানমন্ত্রী নানা পদের খাবার দিয়ে উৎসব করছেন। সাধারণ মানুষের সঙ্গে রসিকতা, তামাশা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতি চলছে। বিএনপি কয়েক ধাপে আন্দোলনের এই পর্যায়ে পরিণতির দিকে যেতে চায়। কারণ আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে: ফখরুল

Update Time : ০৮:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩