আবহাওয়া অফিস :
তারিখ : ২২ শে মে শুক্রবার ২০২৬।
৮ ই জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল,
৪ ঠা জিলহজ্জ্ব ১৪৪৭ হিজরি।
আকাশ : এদিন দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক থেকে কিছু এলাকায় মেঘলা থাকতে পারে। তবে মেঘের ফাকে দিনে বেশ রোদেরও সম্ভাবনা আছে।
বৃষ্টি : ২২ শে মে দেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। বেশি সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়। সেইসাথে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে। এখানে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পুর্ব অঞ্চলে।
এবং দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড়ও থাকতে পারে।
বৃষ্টি বলয়: স্পার্ক সক্রিয়, ২৬ শে মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
পরবর্তী বৃষ্টি বলয় : আসছে
বজ্রপাত : মাঝারি থেকে তীব্র বজ্রপাত এর আশঙ্কা আছে বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকায়।
শিলাবৃষ্টি : ভারী বৃষ্টিপাতের সাথে ২/১ জায়গায়।
কালবৈশাখী ঝড় : ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে বজ্রবৃষ্টির সম্ভাব্য এলাকায় , ও দুই এক জায়গায় আরো বেশি হতে পারে।
তাপমাত্রা : দেশের অধিকাংশ এলাকায় রাতে আরামদায়ক বা হালকা গরম আবহাওয়া থাকতে পারে। এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি বা অপরিবর্তিত থাকতে পারে।
তাপ প্রবাহ : দেশের অধিকাংশ এলাকায় সক্রিয় নেই, তবে ভ্যাপসা গরম আছে অনেক এলাকায়।
পরবর্তী তাপপ্রবাহ : গুমোট
কুয়াশা : নেই।
দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে ৬ থেকে ৯ ঘন্টা করে স্বাভাবিক সূর্যের কিরন পাওয়া যেতে পারে। [ দেশের উত্তরপূর্বাঞ্চলে কিছুটা কম ]।
মেঘের গতিপথ : (যদি থাকে) গড়ে উত্তর পশ্চিম হতে দক্ষিণ পুর্ব দিকে। ও বৃষ্টিবাহী মেঘ উত্তর উত্তর পশ্চিম হতে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে।
সাগর : প্রায় নিরাপদ আছে, তবে কালবৈশাখীর সময় সাময়িক কিছুটা উত্তাল থাকতে পারে।
২১ শে মে সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাজারহাট ১০৯ মিলিমিটার (bmd)
২১ শে মে সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় কয়রা ৩৬.৮০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় সিলেট ২২.৫০° সেলসিয়াস। (bmd)
সূর্যগ্রহণ : ১২ ই অগাস্ট (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
চন্দ্রগ্রহণ : ২৮ শে অগাস্ট (আংশিক গ্রহন) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
২২ শে মে ঢাকায় সূর্য উঠবে সকাল ৫ টা বেজে ১৩ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা বেজে ৩৬ মিনিটে (ইফতার)।
দিনের দৈর্ঘ্য ১৩ ঘন্টা ২৩ মিনিট।
২২ শে মে সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ০৪.৯০° দক্ষিণে, মানে দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য কতটা দক্ষিণ আকাশে হেলে থাকবে।২২ মে

