শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা আকন্দপাড়া গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. শান্ত মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মিয়া কেল্লা আকন্দপাড়া গ্রামের আব্দুস শাহীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে শান্ত মাঠে থাকা গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

