Dhaka ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজ শেষে সাঈদীর জন্য দোয়া করে চাকরি হারালেন মসজিদের খতিব!

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

নোয়াখালীর চাটখিলে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করে চাকরি হারিয়েছেন আনোয়ার হোসেন নামের মসজিদের এক খতিব। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সভাপতি বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ১৫ বছর ধরে ওই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা আনোয়ার হোসেন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজ শেষে মোনাজাতে সাঈদীর মৃত্যুতে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন খতিব হাফেজ আনোয়ার হোসেন। পরে তাকে আগামী জুমা থেকে না আসার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মাওলানা আনোয়ার হোসেন বলেন, ‘আমি কী বলবো! ভাষা হারিয়ে ফেলেছি। দীর্ঘ ১৫ বছর আমি ওই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। কমিটির সঙ্গে আমার এতো ভালো সম্পর্ক! কিন্তু একজন মুসলমানের জন্য দোয়া করার অপরাধে আমাকে এমন শাস্তি পেতে হলো। এর বেশি কিছু বলার নাই।’

মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বলেন, একজন মুসলমান হিসেবে সাঈদীর জন্য দোয়া করতেই পারেন। তবে তিনি (মাওলানা আনোয়ার হোসেন) ১৫ আগস্টের জঘন্যতম ঘটনায় নিহতদের জন্য দোয়া না করায় মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। পরে আগামী জুমা থেকে খতিবকে আসতে নিষেধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নামাজ শেষে সাঈদীর জন্য দোয়া করে চাকরি হারালেন মসজিদের খতিব!

Update Time : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩