https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 27 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ধুনট নিমগাছী ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান

admin
May 27, 2026 8:29 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার ১নং নিমগাছী ইউনিয়নবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান।
বুধবার (২৭ মে ২০২৬) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য উপলক্ষ।”

তিনি আরও বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা আমাদেরকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেদিকে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানাই।”

অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।”
তিনি নিমগাছী ইউনিয়নবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।