Dhaka ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ Time View

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। জন্মদিন উদযাপনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

‎রোববার (২২ নভেম্বর ২০২৬) বগুড়ার খান্দার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ০৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির উদ্যোগে এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক মনজু।

‎এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় উদ্বুদ্ধ করতে হবে।

‎তাঁরা আরও বলেন, জন্মদিনের মতো বিশেষ দিনকে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে উদযাপন করা হলে তা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের এ উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

‎আয়োজকরা জানান, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নির্মল ও সবুজ পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া প্রতিটি চারা একদিন বড় হয়ে পরিবেশের সুরক্ষায় অবদান রাখবে- এমন প্রত্যাশা তাঁদের।

‎পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ায় বিএনপির বিক্ষোভ হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মুখরিত রাজপথ, নেতৃত্বে জাকির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Update Time : ১০:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬