https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

প্রভাবশালীর দখলে ড্রেন: বগুড়ার শেখেরকোলায় পানিবন্দি প্রায় ২০০ পরিবার, চরম জনদুর্ভোগ

admin
July 9, 2026 9:16 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের শেখেরকোলা গ্রামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে পানি নিষ্কাশনের ড্রেন দখল ও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রায় ২০০ পরিবারের সদস্যরা। দ্রুত ড্রেনটি দখলমুক্ত করে স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (দুপুর ২টা) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে রয়েছে। পানি প্রবাহের স্বাভাবিক পথ বন্ধ থাকায় দিনের পর দিন বৃষ্টির পানি জমে থাকছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না। অটোরিকশাচালকসহ খেটে খাওয়া মানুষেরা যানবাহন নিয়ে বের হতে না পারায় তাদের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। কৃষকদের খড়ের পালা পানিতে তলিয়ে পচে যাওয়ায় গবাদিপশুর খাদ্য সংকটও দেখা দিয়েছে।
এছাড়া নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এলাকায় পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে এবং বিশুদ্ধ খাবার পানির সংকটও তীব্র আকার ধারণ করেছে। মুসল্লিদের অভিযোগ, কাদা ও নোংরা পানি মাড়িয়ে মসজিদে যেতে হওয়ায় ধর্মীয় কার্যক্রম পালনে বিঘ্ন ঘটছে।

পানিবন্দি গৃহবধূ রজনা রাণী বলেন, “একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাট ডুবে যায়। আমরা ঘর থেকে বের হতে পারি না, ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারে না। খুব কষ্টের মধ্যে দিন কাটছে।”
আরেক বাসিন্দা কৃষ্ণা রাণী বলেন, “কয়েকদিন ধরে এই নোংরা পানির মধ্যে চলাচল করতে গিয়ে আমার পায়ে ঘা হয়ে গেছে। বিশুদ্ধ পানিও পাচ্ছি না। আগে ড্রেন দিয়ে পানি বের হয়ে যেত, কিন্তু সেটি বন্ধ করে দেওয়ায় এখন আমরা পানিবন্দি হয়ে পড়েছি।”

স্থানীয়দের অভিযোগ, গ্রামের পানি নিষ্কাশনের জন্য দীর্ঘদিন ধরে একটি স্বাভাবিক ড্রেন ছিল। কিন্তু এলাকার রঞ্জু (৫০) নামে এক ব্যক্তি ব্যক্তিস্বার্থে ড্রেনটি সম্পূর্ণ বন্ধ করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। ফলে গ্রামের পানি বাইরে বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ করেন এলাকাবাসী।

গ্রামবাসীর দাবি, ড্রেনটি দ্রুত দখলমুক্ত করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। তারা বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত রঞ্জুর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।