রংপুর প্রতিনিধি:
মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়। এরপর প্রায় এক বছর ধরে নিয়মিত যোগাযোগের পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জের তরুণী আবিদা সুলতানাকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, আয়ানের আগের নাম ছিল ঝাওহুইয়ান। তাঁর বাড়ি চীনের সিচুয়ান প্রদেশে। প্রায় এক বছর আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২৫ আগস্ট বাংলাদেশে আসেন আয়ান। ঢাকায় পৌঁছানোর পর বাসযোগে রংপুরে যান তিনি। পরে পীরগঞ্জে গিয়ে আবিদার সঙ্গে দেখা করেন।
পরিবারের সম্মতিতে বিয়ের আগে গত ৯ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর তাঁর নাম রাখা হয় আয়ান ইসলাম।
পরদিন বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে আবিদা ও আয়ানের বিয়ে সম্পন্ন হয়।
চীনা যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। নবদম্পতিকে দেখতে স্থানীয় অনেকেই তাঁদের বাড়িতে ভিড় করেন।

