Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক চালুর সিদ্ধান্ত ৩১ জুলাই : পলক

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফেসবুক, ইউটিউব এবং টিকটককে শনিবার (২৮ জুলাই) চিঠি দিয়েছে।

রবিবার (২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী পলক বলেন, “গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাদের কাছে জানতে চেয়েছি যে, তারা কি বাংলাদেশের সংবিধান মেনে বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করতে চায় নাকি আইন ভেঙে? ৩১ জুলাই বিটিআরসি তে এসে লিখিত এবং মৌখিকভাবে জবাব ও ব্যাখ্যা দিতে বলেছি। তাদের থেকে শুনে সিদ্ধান্ত নিতে চাই। সম্পূর্ণভাবে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করিনি। বাকিটা তাদের ওপর নির্ভর করবে। তারা দায়িত্বশীল আচরণ করলে সরকারের সহযোগিতা পাবে। আমরা কোনো কিছু বন্ধ করতে চাই না।

সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন ইঙ্গিত করে পলক বলেন, “গত ১ মাসের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গুজব ছড়িয়ে যেসব কনটেন্ট প্রকাশ করা হয়েছিল, সেগুলো তাদেরকে পাঠিয়েছি। যতগুলো কনটেন্ট তারা সরিয়েছে, প্ল্যাটফর্ম বন্ধ করেছে সেটা অতি নগন্য, আমাদের কাছে অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থনে কাজ করা ৫০ পেজ ও একাউন্ট বন্ধ করেছে। একই কাজ বিএনপির ভেরিফায়েড পেজ থেকে বা তারেক রহমানের পেজ থেকে যা পোস্ট করা হচ্ছে, সেগুলো কেন ব্লক করা হচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুক চালুর সিদ্ধান্ত ৩১ জুলাই : পলক

Update Time : ০৫:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪