
স্টাফ রিপোর্টার:
বগুড়ায় আইডিয়াল নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসাসেবায় নার্সিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন চিকিৎসক সবসময় রোগীর পাশে থাকতে পারেন না। এ সময় নার্সকে দায়িত্ব পালন করতে হয়। যে কারণে চিকিৎসাসেবার সহায়ক বিষয়গুলোয় নার্সদের উপযুক্ত দক্ষতা অর্জন করা।
তিনি বলেন, সেবার ক্ষেত্রে নার্সদের খুব সচেতন হতে হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা না থাকলে তা নেতিবাচক ঘটনার জন্ম দিতে পারে। এজন্য রোগীদের যথাযথ সেবা-শুশ্রূষার প্রয়োজনেই দক্ষ নার্স প্রয়োজন। আর নার্সদের দক্ষতা নিশ্চিতে মানসম্মত শিক্ষার ব্যাপারে মনোযোগী হতে হবে।
কলেজের অধ্যক্ষ মো. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ আরশে আরা বেগম, কলেজের চেয়ারম্যান আলাউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান ডা. মিজানুর রহমান, পরিচালক সেলিম রেজা, পরিচালক আলমগীর হোসাইন, উম্মে কুলসুম, প্রভাষক রশীদা বেগম প্রমুখ। এসময় কলেজের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে নবীনদের উদ্দেশ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
Reporter Name 














