Dhaka ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ০ Time View

স্টাফ রিপোর্টার:

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌণে নয়টার দিকে কলেজের মূল গেইটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

নিহত মেহেদীর চাচাতো ভাই রিয়াজুদ্দিন বলেন, আমরা কয়েকজন কলেজের কনসার্ট দেখতে গেছিলাম। কলেজের গেইটের বাইরে কয়েকজন যুবকের সাথে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

Update Time : ১২:৪৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪