https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

admin
November 14, 2026 8:37 pm
Link Copied!

‎
‎স্টাফ রিপোর্টারঃ  

বগুড়ার ধুনট প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি, জাতীয় দৈনিক ইত্তেফাক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী প্রবীণ সাংবাদিক মরহুম এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
‎
‎মরহুম এনামুল বারী বাদশা সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ধুনটের সাংবাদিক সমাজে তাঁর অবদান ও কর্মময় জীবনের স্মৃতি আজও সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা আজও অনুভব করেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
‎
‎মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ এবং সাংবাদিক আতিকুল ইসলাম, মামুনুর রশিদ ও গোবিন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
‎
‎দোয়া মাহফিলে উপস্থিত সাংবাদিকরা মরহুম এনামুল বারী বাদশার সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।