Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
  • ০ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. আল আমিন(১৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এঘটনায় ২ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহত ১ ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারলেও অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায় নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

Update Time : ১২:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩