https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‌্যাব-১২-এর অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

admin
July 15, 2026 5:18 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি সিম কার্ড এবং নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার একটি আভিযানিক দল সদর উপজেলার সেউজগাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত রায়হান আলী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের মৃত গোলাম রব্বানী লয়ারের ছেলে।

অভিযান চলাকালে তার দেহ তল্লাশি করে ৫৮ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন স্মার্টফোন, একটি সিম কার্ড এবং নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদক নির্মূলে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।