Dhaka ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা!

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ০ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদরে যাত্রীবাহী বাসচাপায় বাদশা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল হল বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া সদরের গোকুল উত্তরপাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বাসচালক ইয়াসিন আলীকে (৪০) আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদরের আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাদশা মিয়া মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষুব্ধ জনতার হাতে আটক বাসচালককে হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, নিহত বাদশা মিয়ার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা!

Update Time : ০৯:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩