
স্টাফ রিপোর্টার:
বগুড়ায় ট্রেনের ধাক্কায় সীমা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কামারগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমা বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার সামসুর রহমানের মেয়ে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর ফাঁড়ির এএসআই আব্দুর রহমান।
আব্দুর রহমান জানান, সকালে ট্রেনে কাটা পড়েন সীমা বেগম। হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই সীমা মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে ছিল। পরে বিকালে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 














