https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে আ.লীগ নেতাসহ সিআর মামলার তিন আসামি গ্রেপ্তার

admin
November 14, 2026 7:55 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের এক নেতাসহ সিআর (CR) মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গোয়ালভাগ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে গোলজার হোসেন (৫৫)। তিনি মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এছাড়া সিআর মামলার অপর দুই আসামি হলেন উল্লাপাড়া খন্দকারপাড়া গ্রামের দেরাজ চৌধুরীর ছেলে দুলাল চৌধুরী এবং আব্দুল হালিম খন্দকারের ছেলে মুরাদ হোসেন খন্দকার।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোলজার হোসেনের বিরুদ্ধে ধুনট থানার এফআইআর নং-১৮, তারিখ ২৬ জানুয়ারি ২০২৫ এবং জিআর নং-১৮-এর একটি মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৫/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।