
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন ফটকিব্রীজ নামক স্থানে শনিবার (১৭ই জুন) সকাল ৬ টায় ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
নিহত এনজিও কর্মীর নাম পাপুল (২৪) সে গাইবান্ধা জেলায় সাদুল্লাপুরেতার গ্রামের সুরুজ মিয়া ছেলে । তিনি সিরাজগঞ্জে বন্ধু ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিওতে চাকুরি করতো।
শনিবার বগুড়া থেকে তার কর্মস্থল সিরাজগঞ্জ যাবার পথে পথিমধ্যে সাজাপুর ফটকি এলাকায় ট্রাক চাপায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়।
এঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ এবং চালক পুলিশি হেফাজতে আছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।
Reporter Name 














