এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলা ঘাট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে ঘাট এলাকায় পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
শাজাহানপুর থানার পুলিশ কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

