
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও হরিপুর চলনাকাঁথী ফাযিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার অত্র বিদ্যালয় ও মাদ্রাসা চত্বরে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
আমতলী মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মীর মহরম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক শ্রী চরণ মন্ডল, সোহেল রানা, সেলিম মালিক, ওয়াহেদুল ইসলাম, আরিফ আঞ্জুম, মাসুদ আহম্মেদ, আব্দুর রাজ্জাক, লাকি আক্তার, লিমা আক্তার, কনক আক্তার, অভিভাবক ও সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সাজু মিয়া প্রমুখ।
অপরদিকে হরিপুর চলনাকাঁথী ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জাকির হোসেন, আখতার হোসেন, গাজীউল হক, প্রভাষক খালেদা খাতুন, সহকারী শিক্ষক সিফাতুল্লাহ, খায়রুল ইসলাম, সাইদুল বারী, এবতেদায়ী প্রধান আব্দুল আলিম প্রমুখ।
Reporter Name 














