স্টাফ রিপোর্টার,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বগুড়ার মহাস্থানগড় কুরবানির পশুর হাট বুধবার ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সকাল থেকেই হাটের আশপাশ ও সংযোগ সড়কে পশুবাহী ট্রাক ও গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এবারের হাটে মাঝারি ও বড় আকারের দেশি গরুর সরবরাহ ছিল সবচেয়ে বেশি।
দেশি গরুর পাশাপাশি হাটে আনা হয়েছে বিশাল আকৃতির বেশ কয়েকটি আকর্ষণীয় গরু, যা দেখতে সাধারণ মানুষ ও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। বিক্রেতারা জানান, প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা গরুর চাহিদা এবার তুলনামূলক বেশি। তবে গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অন্যদিকে, গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে সঠিক দাম পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামারি ও বিক্রেতারা। তারা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।
ঐতিহ্যবাহী এ পশুর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনসহ দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এদিকে, মহাস্থান ফাযিল মাদ্রাসা মাঠে বসানো হয়েছে ছাগলের হাট। সেখানেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাটজুড়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে কুরবানির ঈদের এখনও এক সপ্তাহের বেশি সময় বাকি থাকায় বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের আশা, আগামী হাটগুলোতে কেনাবেচা আরও

