https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে যুবদলের উদ্যোগে অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ

admin
July 14, 2026 5:17 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং আর্থিক সহায়তা বিতরণ করেছে ইউনিয়ন যুবদল। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল মমিন ও জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সনি মণ্ডল ও রবিউল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

বক্তারা ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।