https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

admin
July 15, 2026 5:13 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের একটি মশাল মিছিলকে কেন্দ্র করে যুবদল নেতার ওপর কথিত ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় আতিকুল ইসলাম আতিক (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে ধুনট থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আতিকুল ইসলাম আতিক ধুনট সদর ইউনিয়নের উল্লাপাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে মিছিলকারীরা রিপন শেখের ওপর ককটেল নিক্ষেপ করে হামলা চালায়।

‎এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আতিকুল ইসলাম আতিক ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।