https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
July 15, 2026 2:21 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মহোদয় বলেন, “বগুড়ায় রথযাত্রা উৎসব যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সি সি টিভি নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা সবাই মিলে বগুড়াবাসীকে একটি নিরাপদ ও অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে বদ্ধপরিকর।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।