https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব-১২-এর অভিযানে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সিয়াম মন্ডল গ্রেপ্তার

admin
July 15, 2026 5:21 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর থানার বহুল আলোচিত সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি সিয়াম মন্ডল (২৪)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।

র‍্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার দীঘিরপাড়া মহিষাবান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সিয়াম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার মামলা নং-২৭, তারিখ ২৩ জুন ২০২৬; দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুন সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, স্বামীকে জুয়া খেলতে বাধা দেওয়ায় শারমিন আক্তারকে মারধর করা হয়। পরে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় গুরুতর আহত মো. সোহাগকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন বিকেলে তিনি মারা যান। একই ঘটনায় মো. রুবেল গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের স্বজন শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সিয়াম মন্ডল। গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাবের অভিযানিক দল।
র‍্যাব-১২ আরও জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং সন্ত্রাস, মাদক, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।