https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সোনাহাটা ডিগ্রি কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস

admin
September 24, 2026 10:15 pm
Link Copied!

‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা ডিগ্রি কলেজে সংবর্ধনা, একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের অফিসকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনাহাটা ডিগ্রি কলেজের সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসীন আলী।
‎এ সময় কলেজের গভর্নিং বডির সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

‎বক্তারা বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

‎বক্তারা আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সফল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
‎পরে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।