https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 15 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৬ জন

admin
November 15, 2024 10:31 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সংগঠনটি এ বছর ছয়টি বিষয়ে ছয়জনকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৪’ প্রদান করছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এবার পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সাল থেকে পুরস্কার প্রদান করে আসছে। প্রতি বছরের মতো এবারও বগুড়া লেখক চক্র পুরস্কার ঘোষণা করা হয়।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ২য় দিন পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননাপত্র প্রদান করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।