https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
August 22, 2026 8:08 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর এলাকার মো. তছলিমের ছেলে মো. মিজানুর (৩৩), একই এলাকার মৃত অছির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম বাবু (৪৫) এবং জয়পুরহাট সদর উপজেলার তেঘর ডিসা এলাকার মো. নূর আমিন ভূট্টোর ছেলে মো. নূর নবী (২৩)।

পরে জব্দ করা মাদকদ্রব্যসহ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিনজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।