স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষের ইন্টেরিয়র ডিজাইনকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মালিহা খানম, জেলা শিক্ষা কর্মকর্তা, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি), বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং স্কাউট সদস্যরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ইন্টেরিয়র ডিজাইনকরণসহ সংশ্লিষ্ট উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

