
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বুধবার (২৬ এপ্রিল) সকালে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইফনুস আলী টনি, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছাদেক আলী, বর্তমান সহকারি শিক্ষক জাহিদুর রহমান, নিলুফা আকতার জাহান, জহুরুল ইসলাম, পরীক্ষার্থীদের মধ্যে বিজয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ। দোয়া পরিচালনা করেন কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মেহেরুল ইসলাম।
Reporter Name 














