https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে মাদক নির্মূলে গ্রাম কমিটি গঠন, সুস্থ সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী

admin
July 19, 2026 5:57 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার গ্রামীণ জনপদে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা জোরদার করতে উপজেলার চকসদু গ্রামে ‘মাদক নির্মূল গ্রাম কমিটি’ গঠন করা হয়েছে।

গত শনিবার বাদ এশা চকসদু জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগ নয়, বরং পরিবার, সমাজ ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

সভায় সর্বসম্মতিক্রমে গাবতলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরনবী প্রামানিককে সভাপতি এবং সাবেক বিএনপি নেতা মতিউর রহমান কামালকে সাধারণ সম্পাদক করে চকসদু গ্রামের মাদক নির্মূল কমিটি গঠন করা হয়।
কমিটির নেতারা বলেন, “মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে চকসদু গ্রামকে একটি মাদকমুক্ত আদর্শ গ্রামে পরিণত করতে তারা নিরলসভাবে কাজ করবেন। এ লক্ষ্যে পরিবারভিত্তিক সচেতনতা, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, নিয়মিত সামাজিক সভা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জহরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আব্দুস সালাম আকন্দ এবং কোষাধ্যক্ষ ছনি।

এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম ফটু, এএম রশিদ আতাউর, হযরত আলী প্রামাণিক, মকবুল হোসেন মোল্লা, শাহ আলম সাকিদার, আবু বক্কর আনছার, আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম চান, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম পুটু, রমজান আলী প্রামাণিক, রফিকুল ইসলাম তোতা, আব্দুর রহিম টুকু, নুরুল ইসলাম নুরু ও হায়দার আলী।

সভায় বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপথে পরিচালিত করে না; এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যতের জন্যও বড় হুমকি। মাদকের বিস্তারের ফলে পারিবারিক অশান্তি, অপরাধ প্রবণতা, শিক্ষার অবনতি, বেকারত্ব এবং তরুণদের নৈতিক অবক্ষয় বাড়ছে। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।

বক্তারা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ উপজেলার অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়বে এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সাংবাদিক হাকীম আব্দুল গনি মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।