এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ধুনট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা শাখার সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
ধুনট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. রুহুম আমিন (মাসুদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাগর হাসান, নিমগাছি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসাদুল ইসলাম ভেক্কু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, নিমগাছি ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ইসরাফিল, এলাঙ্গী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জহরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ফরিদ উদ্দিন, ভান্ডারবাড়ী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আকুল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনে একজন পরিচিত মুখ ছিলেন। ক্রীড়ার উন্নয়ন ও সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্মরণ করে বক্তারা তার কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আয়োজক সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও আরাফাত রহমান কোকোর স্মৃতি ও ক্রীড়াক্ষেত্রে তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

