https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি, মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ

admin
July 6, 2026 3:59 pm
Link Copied!


এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি খাইয়ুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
‎সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদ্রাসার মাঠ ও প্রাঙ্গণে নিমগাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম রতন ও আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা শিমুল খাঁন মনিক, সামিউল ইসলাম ডন, রাঙ্গামাটি খাইয়ুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ এবং মাদ্রাসার সহকারী শিক্ষকবৃন্দ।
‎আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।