https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গভীর রাতে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ মালামাল লুট

admin
July 5, 2026 5:53 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া (কাজিপুর) গ্রামে গভীর রাতে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তাকে হাত বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের দুল, রুপার চেইন, শাড়ি, ফ্রিজে থাকা মাছ-মাংস, একটি বাটন মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত শবত আলীর ছেলে মো. রইচ উদ্দিনের (৫৮) বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রইচ উদ্দিন জানান, গভীর রাতে চার সদস্যের একটি ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাকে হাত বেঁধে ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে তার স্ত্রী শিরিনা বেগম স্বামীর বাঁধন খুলে দেওয়ার অনুরোধ করলে ডাকাতরা তার গলায় থাকা একটি রুপার চেইন খুলে নিতে চায়। তিনি নিজেই চেইনটি খুলে তাদের হাতে তুলে দেন।

তিনি আরও জানান, ডাকাতরা তার নাতনি রিয়া মনির কানে থাকা স্বর্ণের দুলও খুলে নেয়। আকস্মিক ঘটনায় শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে।
পরিবারের সদস্যদের দাবি, ডাকাতরা প্রায় আধাঘণ্টা বাড়িতে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট চালায়।

শিরিনা বেগম জানান, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল চারজন। তাদের মধ্যে তিনজনের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স প্রায় ৩৫ বছর হবে বলে তার ধারণা।
ডাকাতরা চলে যাওয়ার পর রাত প্রায় ২টার দিকে পাশের বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিবারের দুই ছেলে ঢাকায় গার্মেন্টস ও ঘরের সিলিংয়ের কাজে কর্মরত থাকায় ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় রোববার (৫ জুলাই) শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই দিন বিকেল ৩টার দিকে শেরপুর থানার এসআই বিকাশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেন।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।