এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার, বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কান্তনগর তিনমাথা বাজারে কালেরপাড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালেরপাড়া ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত সভাপতি মো. শাহ আলম। সভায় বক্তব্য দেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বাবু কালের পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এস,এম রাসেল, ইউনিয়ন বিএনপির নেতা সামছুল আলম।
কালেরপাড়া ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আমানউল্লাহ আমান, দুলু সাকিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ছানাউল্লাহ ও ফিজার ফকির, সাংগঠনিক সম্পাদক রায়হান জোরদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া ও শাহ আলম (২)।
বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি সফল করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে বেগবান করা, নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

